উপাধ্যক্ষ
উপাধ্যক্ষের বাণী
আনোয়ারা সরকারি কলেজের ওয়েব সাইটে আপনাদের স্বাগতম। ডায়নামিক ওয়েবসাইট উদ্বোধন হতে যাচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। তথ্য প্রযুক্তির বদৌলতে বিশ্ব আজ হাতের মুঠোয়। বিশ্বায়নের এ যুগে পৃথিবীর যে কোন প্রান্ত হতে যোগাযোগের অন্যতম বলিষ্ঠ মাধ্যম হচ্ছে প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট। কলেজের যে কোনো তথ্য, নোটিশ, ভর্তি, রেজিস্ট্রেশন, ফরম পূরণ, ফলাফলসহ যাবতীয় প্রশাসনিক ও একাডেমিক কার্যμম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে এটি সেতুবন্ধন হিসাবে কাজ করে। এতদসঙ্গে কলেজের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর তথ্যও এখান হতে যে কেউ অনায়াসে পেতে পারেন। তদুপরি কলেজ সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সার্বিক কার্যμম গতিশীল করে। আমি কলেজের নবরূপকার মান্যবর অধ্যক্ষ মহোদয় ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এটি। পরিশেষে সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।
মুহাম্মদ রিদুওয়ানুল হক
উপাধ্যক্ষ
আনোয়ারা সরকারি কলেজ
আনোয়ারা, চট্টগ্রাম।