অধ্যক্ষ
শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয় বরং এটি মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও
দেশপ্রেমে উজ্জীবিত হয়ে গঠিত একটি পরিপূর্ণ মানুষ গড়ার যাত্রা। একাদশ ও
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য অর্ধ-বার্ষিক, বার্ষিক, প্রাক-নির্বাচনী ও নির্বাচনী
পরীক্ষার পাঠ পরিকল্পনা প্রণয়ন আমাদের এই যাত্রারই একটি গুরুত্বপূর্ণ অংশ।
এই পাঠ পরিকল্পনার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পাঠ্যসূচি অনুসারে সুনির্দিষ্ট ও
সময়োপযোগীভাবে প্রস্তুতির সুযোগ করে দেওয়া, যাতে তারা প্রতিটি বিষয়ের
গভীরতা ও প্রয়োজনীয়তা যথাযথভাবে অনুধাবন করতে পারে। নিয়মিত
অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার এবং পরিকল্পিত প্রস্তুতি একজন শিক্ষার্থীকে
কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে।
আমাদের কলেজের শিক্ষকমÐলি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এই পাঠ পরিকল্পনা
তৈরি করেছেন, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং তাদের ফলাফলের
মানোন্নয়নে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। আমি প্রত্যাশা করি, শিক্ষার্থীরা
এই পরিকল্পনা অনুযায়ী নিয়মিত পাঠ গ্রহণ করে নিজেদের মেধা ও মননের
পরিপূর্ণ বিকাশ ঘটাবে।
আনোয়ারা সরকারি কলেজ পরিবার সবসময় শিক্ষার্থীদের সর্বাঙ্গীন উন্নয়নের
লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
শুভকামনা রইল সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকবৃন্দের প্রতি।
প্রফেসর মো: রুহুল আমীন
বিসিএস (সাধারণ শিক্ষা)
অধ্যক্ষ
আনোয়ারা সরকারি কলেজ, চট্টগ্রাম
মোবাইল: ০১৩০৯-১০৪০৩৮