ইতিহাস

শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। সৃষ্টির আদিকাল থেকে সভ্যতার উন্মেষ ঘটাতে প্রাতিষ্ঠানিক শিক্ষা অনস্বীকার্য। এই লক্ষ্যে দক্ষিণ চট্টগ্রামস্থ আনোয়ারা উপজেলার আনোয়ারা এলাকার শিক্ষানুরাগী সুধীজন, বিভিন্ন পেশাজীবী ও জ্ঞান তাপসের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭২ সালে আনোয়ারা সরকারি কলেজে প্রতিষ্ঠা লাভ করে। নিজস্ব জমিতে অনুষদভিত্তিক ভবন, প্রশাসনিক ভবন, দ্বিতল বিশিষ্ট গ্রন্থাগার ভবন ও প্রশস্ত মাঠসহ সবুজে ঘেরা নান্দনিক পরিবেশে নতুন মহিমায় উদ্ভাসিত হয়। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মাধ্যমে চট্টগ্রামের পতেঙ্গা থেকে এ কলেজের দূরত্ব ১২.৫ কি.মি., এটি বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামের একটি স্বনামধন্য সরকারি কলেজ হিসেবে সুপরিচিত।